১৯ জানুয়ারী, ২০২৫ ০৩:১২ পিএম

বিসিএসে চিকিৎসকদের বয়স ৩৪ করার দাবিতে সচিবালয়ের সামনে মানববন্ধন

বিসিএসে চিকিৎসকদের বয়স ৩৪ করার দাবিতে সচিবালয়ের সামনে মানববন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে চিকিৎসকদের বয়স ৩৪ করার দাবিতে সচিবালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশ (ইউমব)।

আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচি পালন করেন রাজধানীর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা।

এসময় চিকিৎসকরা বলেন, ৪৬তম বিসিএসে সাধারণ ক্যাডারদের বয়সসীমা ৩০ ছিল এবং স্বাস্থ্য ক্যাডারদের ৩২ ছিল। কারণ সাধারণ শিক্ষার্থীদের গ্রাজুয়েশন যেখানে চার বছর, সেখানে চিকিৎসকরদের এক বছর ইন্টার্নিসহ তা ছয় বছর থেকে সাড়ে ছয় বছর লাগে।

তারা আরও বলেন, ‘৪৭তম বিসিএসে যেখানে সাধারণ শিক্ষার্থীদের বয়সসীমা ৩২ করা হয়েছে, সেখানে চিকিৎসকদের স্বাভাবিকভাবেই তা ৩৪ করার কথা, কিন্তু আমরা তা ৪৭ বিসিএসের সার্কুলারে দেখতে পাইনি, যা চিকিৎসকদের সাথে সুস্পষ্ট বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায় আমরা সাধারণ চিকিৎসকদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে সচিবালয়ে উপস্থিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সাথে সাক্ষাৎ করি এবং চিকিৎসকদের বিসিএসে বয়সসীমা নিয়ে সুস্পষ্ট বৈষম্যের প্রতিকার চেয়ে আবেদনপত্র জমা দিয়ে আসি।’

এসময় চিকিৎসকরা বলেন, ‘এমতাবস্থায় এই আন্দোলনে সকল চিকিৎসকের সহযোগিতা একান্ত কাম্য, যা আমাদের ভবিষ্যতের জন্য একান্তভাবে প্রয়োজন।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক