এমবিবিএসে ভর্তি: প্রস্তুত ১৩৫২৬১ পরীক্ষার্থী
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১৭ জানুয়ারি)। সকাল দশটা থেকে সারাদেশে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ১১টা পর্যন্ত। এবার এমবিবিএসে ভর্তির জন্য আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী।
মানতে হবে যেসব নির্দেশনা
১. এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীগণ প্রবেশপত্র, কালো রংয়ের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরণের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেক্ট্রনিক ডিভাইস আনতে পারবেন না।
২. কেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল আটটায় এবং বন্ধ হবে সকাল সাড়ে নয়টায়।
৩. সকাল ৯.৩০ টার মধ্যে পরীক্ষা হলে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবগনকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সরকারি ৩৭টি মেডিকেল কলেজে এবার কোটাসহ মোট পাঁচ হাজার ৩৮০টি আসন রয়েছে। এই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ২৫ (২৫ দশমিক ১৪) জন পরীক্ষার্থী।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে এক লাখ চার হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে এ বছর আসনপ্রতি প্রতিদ্বন্দ্বী বেড়েছে ছয়জন।
এর আগে ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে আবেদন চলে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
অধিদপ্তর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
তথ্য অনুযায়ী, প্রার্থীকে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
সকলের জন্যে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (বায়োলজি) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
জানা গেছে, দেশে মেডিকেল কলেজ ১১০টি। সরকারি ছাড়াও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ। একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ।
অটোমেশন পদ্ধতি চালু থাকায় সরকারি মেডিকেলের পাশাপাশি বেসরকারিতেও মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হতে হয়। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।
বরাবরের মতো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশিত হয়েছিল।
নীতিমালা অনুযায়ী, এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুই ভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০। এ ছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।
এমইউ/
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়