১৫ জানুয়ারী, ২০২৫ ০৮:৪১ পিএম
ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৪৫
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
বুধবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৬ জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮৫ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ১৪ দশমিক ৩ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭৪৫ জন। এর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।
এসএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডেঙ্গু
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত