১০ জানুয়ারী, ২০২৫ ০৫:১৩ পিএম

দুর্ঘটনায় আহত অসচ্ছল শিক্ষার্থীরা পাবে অনুদান

দুর্ঘটনায় আহত অসচ্ছল শিক্ষার্থীরা পাবে অনুদান
ছবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: ষষ্ঠ থেকে স্নাতক বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রতি দুই মাস পরপর অর্থসহায়তা দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। অনুদান পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হয়। এ বছরের জানুয়ারি–ফেব্রুয়ারি প্রান্তের আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায়। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থী ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের এ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন শিক্ষার্থীরা আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুদান পান।

আবেদনের শর্তাবলি
ক.চিকিৎসা মেয়াদে শুধু একবারই চিকিৎসা গ্রহণের জন্য আবেদন করা যাবে

খ.চিকিৎসা গ্রহণের সময়কাল হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এক বছরের মধ্যে

আবেদনের দরকারি কাগজপত্র
ক.আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনায় আহত প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসার সনদ।

খ.চিকিৎসা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট।

গ.ট্রাস্টের নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রদান করা প্রত্যয়নপত্র।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত