পোশাক শ্রমিকদের চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান শ্রম উপদেষ্টার
মেডিভয়েস রিপোর্ট: তৈরি পোশাক খাতের শ্রমিকদের চোখের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) চক্ষু সেবা-উৎপাদনশীলতার ওপর প্রভাব মূল্যায়ন শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন।
এ সময় পোশাক শ্রমিকদের চক্ষু পরিচর্যা সেবা, অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়োজিত শ্রমিকরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তৈরি পোশাক খাতে নারী শ্রমিক বেশি। তাদের অবদান আমাদের স্বীকার করতে হবে। এখানে শ্রমিকদের বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষুসেবা বিষয়ক হেলেন কেলার ইন্টারন্যাশনালের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। হেলেন’স তহবিল দ্বারা অর্থায়ন করা গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের চোখের স্বাস্থ্যসেবা এবং পুষ্টির সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হেলেন’স তহবিল দ্বারা অর্থায়ন করা গার্মেন্টস খাতে শ্রমিকদের চোখের স্বাস্থ্য সেবা এবং পুষ্টির সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ এবং কুমিল্লা জুড়ে শ্রমঘন এলাকায় এই উদ্যোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছে, যা গার্মেন্টস শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণমান উন্নত করতে অবদান রাখতে পারে।
কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সাপোর্ট কমিটির সদস্যবৃন্দ, অপথালমোলজিকাল সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
টিআই/এমইউ
-
০৮ জানুয়ারী, ২০২৫
-
১৭ নভেম্বর, ২০২৪
-
২৮ এপ্রিল, ২০২২