১৭ নভেম্বর, ২০২৪ ০৩:০৪ পিএম

১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি, দুই বছরে লক্ষ্য আরও পাঁচ লাখ

১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি, দুই বছরে লক্ষ্য আরও পাঁচ লাখ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের অধীনে ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় একসঙ্গে ৮৬ হাজার ২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরেই আরও পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যা বাস্তবায়ন হবে আগামী দুই বছরের মধ্যে।

রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা জানিয়েছেন। এ সময় যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, দেশে এখন বেকারের সংখ্যা এক কোটি আট লাখ। এর মধ্যে গ্র্যাজুয়েট ২৬ লাখ। আগামী ২ বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি-বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে দুই লাখ ৬৪ হাজার ৮০ জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে ৫২ হাজার ১১৫ জন যুব প্রশিক্ষণরত।

আসিফ মাহমুদ আরও বলেন, বিগত ১০০ দিনে নতুন কর্মসংস্থান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পিএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সর্বমোট রাজস্ব ও প্রকল্প খাতে নতুন ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এর মধ্যে দুই হাজার ৪৬৮ জনের রাজস্ব খাতে ও প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা) ৮৩ হাজার ৮০৯ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার।

সংবাদ সম্মেলনে সচিব রেজাউল মাকছুদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতাবিষয়ক প্রশিক্ষণ কোর্সে মোট সাতটি ব্যাচে ২ হাজার ১০০ জনকে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ হিসেবে ২৩১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট নিয়োগ কর্যক্রম চলমান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক