পেছাচ্ছে না এফসিপিএস পার্ট-১ পরীক্ষা, মিডটার্ম ১৩ ও ১৫ জানুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে অনুষ্ঠেয় এফসিপিএস পার্ট-১ পরীক্ষা ঘোষিত সময়সূচিতেই অনুষ্ঠিত হবে। আর মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ জানুয়ারি।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পার্ট-১ পরীক্ষা ৪, ৫, ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর জন্য একটি পক্ষ আবেদন করেছেন। তবে এর বিপরীতে আরেকটি পক্ষ পরীক্ষা চলমান রাখার কথা বলেছেন। কারণ তাদের অনেকেই ইনস্টিটিউট থেকে এরই মধ্যে ছুটি নিয়ে ফেলেছেন। আর মিডটার্ম আমরা পিছিয়ে ১৩ ও ১৫ জানুয়ারি আয়োজন করবো। ১৪ জানুয়ারি মেডিসিনের অসপি হবে, এটা বড় পরীক্ষা। না হলে বিএসএমএমইউর সঙ্গে পরীক্ষার ওভারলেপ হবে।’
এর আগে বিকেলে বিসিপিএস সচিব জানান, এফসিপিএস চূড়ান্ত, এফসিপিএস প্রিলিমিনারি ও এমসিপিএস—এই তিনটি পরীক্ষা যথাসময়ে, যথাসস্থানে পূর্বের নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ২ জানুয়ারি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
এমইউ/
-
০৪ জানুয়ারী, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৪
-
০৬ জুলাই, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৩
-
১৯ ডিসেম্বর, ২০২৩
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১৮ ডিসেম্বর, ২০২২