স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাথে অংশীজনের মতবিনিময় সভা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় অংশীজ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিকিৎসা গবেষনা পরিষদ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
সংস্থা সমূহ স্বাস্থ্যখাত সংস্কারে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং প্রস্তাবনার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। সভায় বাংলাদেশ চিকিৎসা গবেষনা পরিষদকে শক্তিশালীকরন, গুনগত গবেষনা ও ইথিক্স প্রনয়ন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দক্ষতা উন্নয়ন, প্রাইমারী হেলথ কেয়ার এর সাথে সমন্বয় ও প্রবিধি প্রণয়ন, স্বাস্থ্য অধিদপ্তর সার্বজনীন স্বাস্থ্যসেবা, কৃত্যপেশাভিত্তিক মন্ত্রনালয়, জনবল সংকট, ক্যারিয়ার প্ল্যান,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নামকরণ, স্থায়ী কার্যালয়, দক্ষজনবল, ঢাকার সাথে বিকেন্দ্রিকরন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর লোকবল সংকট, অবকাঠামোগত দূর্বলতা, নিয়োগবিধি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মরত চিকিৎসকদের আর্থিক বৈষম্য, প্রতিষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষন করানো ও গবেষনা নীতিমালা প্রনয়ন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে দাপ্তরিক কাজের বিকেন্দ্রিকরন, উচ্চতর গ্রেড প্রাপ্তি, ইন্টার্নভাতা বৃদ্ধি ও ঝুকিভাতা, বিদ্যমান কারিকুলাম এর একীভুতকরণসহ নানা বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন।
এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কমিশনে কীভাবে কাজ করবে, কোন কোন ক্ষেত্রে কাজ করবে, কাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে এবং পরামর্শ গ্রহণ করবে। সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে কমিশন কাজ করবে বলে জানানো হয়।
টিআই
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৭ ডিসেম্বর, ২০২৪