৩০ ডিসেম্বর, ২০২৪ ১১:৪১ এএম

নেতানিয়াহুর প্রস্টেট অপসারণ, পেছালো দুর্নীতি মামলার শুনানি

নেতানিয়াহুর প্রস্টেট অপসারণ, পেছালো দুর্নীতি মামলার শুনানি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গুরুতর অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) তার প্রস্টেট অপসারণ করা হয়। নেতানিয়াহুর শারীরিক অসুস্থতার কারণে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হন। শনিবার (২৮ ডিসেম্বর) তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়।

খবরে বলা হয়েছে, গত বুধবার স্বাস্থ্য পরীক্ষায় নেতানিয়াহুর মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত তার অস্ত্রোপচার জরুরি বলে জানান চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, সার্জারি হওয়ার কথা থাকায় শুনানি পেছাতে জেরুজালেম জেলা আদালতের কাছে পূর্বেই আবেদন করেছিলেন তিনি। অসুস্থতা বিবেচনায় তার আবেদন মঞ্জুর করার পাশাপাশি পরবর্তী সপ্তাহে শুনানি ঠিক করে আদালত।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, নেতানিয়াহুর প্রস্টেট অপসারণে সফল অস্ত্রোপচার হয়েছে।

হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, এমন সময় তার অস্ত্রোপচার হলো—যখন গাজার যুদ্ধ এবং দুর্নীতির জন্য তার বিচারসহ একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত মার্স মাসে নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে ২০২৩ সালে একটি পেসমেকার লাগানো হয়েছিল এবং ডাক্তাররা তার হার্টের অনিয়ম সম্পর্কে সতর্ক করেছিলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও