২৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:৫৬ পিএম

‘উদ্দেশ্য একটাই, মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা যেন প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারি’

‘উদ্দেশ্য একটাই, মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা যেন প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারি’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা জনগণের কাছে, প্রান্তিক পর্যায়ে পৌঁছানোই একমাত্র উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় যে জটিলতা আছে, সে দিকগুলো উন্নতি করা দরকার বলেও উল্লেখ করেন তিনি।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর বলেন, ‘আমাদের অনেক অবকাঠমো আছে, লোকবলের অভাবে সেগুলো চালু করা যাচ্ছে না।’

উদাহরণ টেনে আবু জাফর বলেন, ‘বরিশালে ২০০ বেডের শিশু হাসপাতাল থাকা সত্ত্বেও সেটা চালু হচ্ছে না। এ ছাড়া বরিশালে ক্যানসার ও কিডনি হাসপাতাল হয়েছে, সেগুলোর কী অবস্থা তা–ও দেখা হবে।’

এ ছাড়া তিনি আরো বলেন, ‘বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোকে ৫০-১০০ বেডের হাসপাতালে উত্তীর্ণ করা হয়েছে, সেগুলো কেন চালু হচ্ছে না এবং কী পক্রিয়ায় চালু করা যায় তা প্রান্তিক পর্যায়ে কাজ করে তাঁদের সঙ্গে কথা বলব।’

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে বিভাগের স্বাস্থ্যসেবা উন্নয়নে ছয় জেলার সিভিল সার্জন, ৪২ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সভায় অংশ নেন তিনি। সকাল ৯টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকায় নির্মাণাধীন শিশু হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালক। 

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত