চিকিৎসক-নার্সদের সংখ্যা দ্বিগুণ করবেন মমতা
মেডিভয়েস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পাওয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে চিকিৎসক-নার্সদের সংখ্যা দ্বিগুণ করবেন। একই সঙ্গে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ, অতিরিক্ত সুপার স্পেশালিটি হাসপাতাল করবেন। এছাড়াও সব পরিবারকে স্বাস্থ্য সাথীর আওতায় নিয়ে আসা হবে।
তার নির্বাচনী ইশতেহারে এমন প্রতিশ্রুতিই দেয়া হয়েছিল।
জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে বেলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, স্বাস্থ্যসেবা নিয়ে মমতার প্রতিশ্রুতির রূপায়ণ খুবই চ্যালেঞ্জিং।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়ে তৃতীয়বারের মতো সরকার করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
নির্বাচনে আগে শতাধিক নেতার দলত্যাগ ও বিজেপির সর্বশক্তি প্রয়োগের ফলে পশ্চিমবঙ্গে বিজেপির জয় ছিল অবশ্যম্ভাবী। কিন্তু একক ক্যারেশমেটিক নেতা হিসেবে ভাঙা পা নিয়েও যেভাবে প্রচারণা চালিয়ে দলকে বিশাল জয় এনে দিয়েছেন তা নিয়ে বিশ্ব মিডিয়ায় চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। নির্বাচনে তিনি ভোটারদের যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন হলে বদলে যাবে পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র। কিন্তু এ কাজটি করা কি এত সহজ?-এনিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী শাহের চ্যালেঞ্জ অতিক্রম করে বিশাল জয় পেয়েছেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অপেক্ষা করছে আরো অনেক বড় চ্যালেঞ্জ। প্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ। যে প্রতিশ্রুতি তিনি ভোটের আগে ইস্তাহারে দিয়েছেন। সেই তালিকাটা রীতিমতো লম্বা। আগামী পাঁচ বছরে যদি তিনি সেই প্রতিশ্রুতি পালন করতে পারেন, তা হলে পশ্চিমবঙ্গের মানুষ বিপুলভাবে উপকৃত হবেন। কিন্তু সেই সব প্রতিশ্রুতি পালন করা রীতিমতো কঠিন।
এদিকে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম মমতার নির্বাচনে জয়ের পেছনে যেসব কারণ উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরেছে তার মধ্যে বিশেষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থসাথী কার্ড। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার উদ্যোগ মানুষ ভালোভাবেই গ্রহণ করেছে। যার ফলে মমতার বিশাল বিজয় সহজ হয়েছে।
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ জুন, ২০২৪
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০৭ মার্চ, ২০২৩
-
০১ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ জানুয়ারী, ২০২২
-
১৫ মে, ২০২১
-
০৪ মে, ২০২১