২৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:৫৪ পিএম

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের চিকিৎসক কারাগারে

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের চিকিৎসক কারাগারে
আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও কারাগারে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফারুক আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুনের আদালত এ আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তা‌র করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। আজ দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ডা. ফারুক আহমেদকে আদালত জি.আর মামলা নং-৩৮৪/২৪ এর সার্টিফিকেট সংক্রান্ত কিছু কাগজপত্র ও নথি চেয়ে তলব করেন। কিন্তু দীর্ঘদিন তিনি হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে প্রেরণ করেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক