২৫ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫৬ পিএম

দেশে আসার পথে হৃদরোগে আমেরিকা প্রবাসী চিকিৎসকের মৃত্যু

দেশে আসার পথে হৃদরোগে আমেরিকা প্রবাসী চিকিৎসকের মৃত্যু
ডা. ওমর ফারুক সাবের।

মেডিভয়েস রিপোর্ট: দেশের আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন আমেরিকা প্রবাসী ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক শিক্ষার্থী ডা. ওমর ফারুক সাবের।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) আমেরিকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গত সপ্তাহে বাংলাদেশে আসার জন‍্য আমেরিকার বোস্টন এয়ারপোর্টে আসেন ডা. ওমর ফারুক। সেখানে হার্ট অ‍্যাটাক করেন তিনি। পরে তাঁকে আমেরিকার একটি হাসপাতালে নেওয়া হয়। সপ্তাহখানেক লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি।

ডা. ওমর ফারুকের স্মৃতিচারণ করে কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আরিফ মুর্শিদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন দেশ ও দেশের মানুষ নিয়ে। সেইসেঙ্গ হেলথ টিপস দিতেন ক্যান্সার, হার্ট এটাকসহ নানা ইস্যুতে। এত প্রাণোচ্ছল, একটিভ একজন মানুষ ছিলেন...চিন্তাই করা যায় না।’

তিনি আরও লিখেন, ‘দেশে আসলে প্রায়শই বিভিন্ন জনকল্যাণমুখী কাজে টাকা পয়সা খরচ করতেন। সুদীর্ঘকাল উন্নত দেশ থেকে দেশকে ভুলে যাওয়া কোন প্রবাসীর মত ছিলেন না। তিনি প্রতিনিয়তই দেশ নিয়ে চিন্তা করতেন। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের জন্য কী কী করা যেতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেন।’

ডা. ওমর ফারুক সাবের ঢাকা মেডিকেলের কে ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক