১৯ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৬ পিএম

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির দাবির সঙ্গে একমত ড্যাব

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির দাবির সঙ্গে একমত ড্যাব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বুধবার (১৮ ডিসেম্বর) ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপনে সকল আবেদনকারীদের বয়সসীমা ৩০ থেকে ২ বছর বৃদ্ধি করে ৩২ করা হয়। যে সিদ্ধান্ত সরকারের ভাবমূর্তি তরুণদের কাছে উজ্জ্বল করেছে। একজন আবেদনকারী ৪ বছরের স্মাতক শেষ করে বিসিএসে আবেদন করতে পারেন।

এতে আরও বলা হয়, বিসিএসে আবেদন করার জন্য একজন চিকিৎসককে এমবিবিএস বা বিডিএস স্মাতক ও ইন্টার্ণশিপ শেষ করতে নূন্যতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর সময় লাগে। তাই, পূর্বে সকল ক্যাডারদের বিসিএসে আবেদনের বয়সসীমা ৩০ বছর থাকলেও চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ছিল ৩২ বছর। সম্প্রতি প্রকাশিত ৪৭ তম বিসিএসের প্রজ্ঞাপনে সকল ক্যাডারদের আবেদনের বয়সসীমা ২ বছর বৃদ্ধি করা হলেও চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। যা চিকিৎসকদের সাথে করা স্পষ্ট বৈষম্য। তরুণ চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ২ বছর বৃদ্ধি করে ৩২ বছর থেকে ৩৪ বছর করা অত্যন্ত যৌক্তিক ও প্রাসঙ্গিক দাবি।

ড্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নবীন চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ২ বছর বৃদ্ধির এই যৌক্তিক দাবির প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও সম্মানিত মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। ড্যাব নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা নবীন চিকিৎসকদের প্রতি করা বৈষম্যমূলক নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে চিকিৎসক ঐক্য পরিষদের যৌক্তিক দাবি মেনে নিয়ে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে আবেদনের বয়সসীমা ২ বছর বৃদ্ধি করে ৩৪ বছর করার দাবি জানিয়েছে ড্যাব এবং তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন অব্যাহত রাখতে ড্যাব অঙ্গীকারবদ্ধ।

‘বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা মাত্র ২৫ হাজার টাকা, যা বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে অসামঞ্জস্যপূর্ণ। আমরা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বর্তমান মাসিক ভাতা বৃদ্ধি করে নবম গ্রেডে উন্নীত করার দাবি জানাই। অনতিবিলম্বে চিকিৎসকদের সকল যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ড্যাব
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক