১৭ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩৬ পিএম

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বাড়াতে জনপ্রশাসনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বাড়াতে জনপ্রশাসনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ৩৪ বছর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু সুফিয়ান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠিটি প্রেরণ করেন।

সিনিয়র সহকারী সচিব মো. আবু সুফিয়ান চিঠির বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পূর্বে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ছিল ৩০ বছর, চিকিৎসকদের বয়সসীমা ছিল ৩২ বছর। বর্তমানে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে, কিন্তু চিকিৎসকদের জন্য বয়সসীমার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে সাধারণ প্রার্থীদের চেয়ে ৪-৫ বছর অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার জন্য তারা আবেদন করেছেন।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার বিষয়ে তাদের আবেদন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

এর আগে ১২ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বরাবর বয়সসীমা বৃদ্ধির জন্য আবেদন জানান চিকিৎসকরা। ওই আবেদনে বলা হয়, ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপনে সকল আবেদনকারীর বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করা হয়েছে, যা বিপ্লবোত্তর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদার ও বৈষম্যহীন দৃষ্টিভঙ্গির পরিচায়ক। অন্যান্য আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম চার বছর লাগে, সেখানে চিকিৎসকদের এমবিবিএস ও বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যূনতম সাড়ে ছয় বছর লাগে। তাই পূর্ববর্তী সাধারণ বিসিএসের বয়সসীমা যেখানে ৩০ বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা ছিল ৩২ বছর।

এতে আরও বলা হয়, ‘একই কারণে উদার ও বৈষম্যহীন ন্যায় প্রতিষ্ঠায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধিপূর্বক ৩২ এর পরিবর্তে ৩৪ করার আবেদন করছি।’

একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবরও আবেদন জানিয়েছেন এসব চিকিৎসক।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত