মেডিকেল ভর্তি পরীক্ষা: ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ১ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির সভায় এ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা)অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন মেডিভয়েসকে বলেন, ‘গত বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এটি আলোচ্য ইস্যু ছিল। আমরা একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, জানুয়ারির ১ তারিখ থেকে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখবো।’
তিনি আরও বলেন, ‘কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্তটি মূলত আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির সভা থেকে হয়ে থাকে। কিন্তু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। তবে ভর্তি কমিটির সভায় মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।’
উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ইতোমধ্যে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
এনএআর/
-
৩০ অক্টোবর, ২০২৪
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’
১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি
-
১১ ফেব্রুয়ারী, ২০২৪