ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মৃত্যু ৪৫০২৮: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
মেডিভয়েস রিপোর্ট: গাজায় এক বছর দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো আগ্রাসনে ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের হামলায় আহত হয়েছেন এক লাখ সাত হাজার মানুষ। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
সোমবার (১৬ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলী বাহিনীর হামলায় এক দিনে গাজায় আরও অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত বছরের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২০৩ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় এক লাখ ছয় হাজার ৯৬২ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সাতটি পরিবারে হত্যাকাণ্ড পরিচালনা করেছে ইসরায়েল। অসংখ্য মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।
নাগরিক প্রতিরক্ষা ও হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, রোববার গাজার উত্তরাঞ্চলে গাজা সিটি, দক্ষিণাঞ্চলে খান ইউনিস ও মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রোববার তাদের অভিযানের লক্ষ্য ছিল হামাসের এক কম্যান্ড পরিচালনা ভবন ও নুসেইরাতে।
এদিকে ফিলিস্তিনি ও অধিকার গোষ্ঠীগুলি বলছে, বেসামরিক নাগরিকদের মৃত্যু আটকাতে ইসরায়েলি সামরিক বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।
টিআই/এমইউ
-
১৫ নভেম্বর, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫
-
১৩ এপ্রিল, ২০২৫
গাজায় চিকিৎসাসেবা দেওয়া অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি চিকিৎসক মইনুল হোসেন খান
কুড়িয়ে আনা মেয়াদোত্তীর্ণ ওষুধেই গাজায় আহতদের চিকিৎসা
-
১৩ এপ্রিল, ২০২৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত