১১ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ এএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন নিয়ে সরকারকে লিখিত মত দেবে সংস্কার কমিশন

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন নিয়ে সরকারকে লিখিত মত দেবে সংস্কার কমিশন
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

সভায় ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৪’ নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং এ বিষয়ে সরকারকে লিখিত মতামত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া পঞ্চম স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি বিষয়ে মতামতের জন্য সাব কমিটি গঠন করা হয়, স্বাস্থ্যখাতে অংশীজনের প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়, যাদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। 

একইসঙ্গে ওয়েবসাইট তৈরির কাজ চলমান রয়েছে উল্লেখ করে ওয়েবসাইটে সকলের মতামত গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক