‘দক্ষ চিকিৎসক তৈরি করে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে হবে’
মেডিভয়েস রিপোর্ট: দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসএমএমইউর রূপসা হলে অনুষ্ঠিত আউটকাম বেইজড কারিকুলাম (মেডিসিন ফ্যাকাল্টি) বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আউটকাম বেইজড কারিকুলাম বিষয়ক কর্মশালায় শিক্ষকদের অংশ নেয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, দেশের জনগণের জন্য উপযুক্ত বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে ফ্যাকাল্টি ডেভলপমেন্ট করা অবশ্যই প্রয়োজন। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রাম আন্তর্জাতিক মানে উন্নীত হতে সহায়ক হবে।
বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর বলেন, চিকিৎসা বিজ্ঞানে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে হবে। বিশ্বমানের কারিকুলাম তৈরি, ফ্যাকাল্টির উন্নয়ন, ফ্যাকাল্টিগণের কর্ম ও জ্ঞান দক্ষতা বৃদ্ধিসহ একাডেমিক, সাইন্টিফিক, রিসার্চ কর্মে বিএসএমএমইউর বর্তমান প্রশাসন সব ধরনের সহায়তা দিয়ে যাবে। এই ধরনের প্রোগ্রাম বিএসএমএমইউকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যেমন সহায়ক হবে, তেমন বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ের অগ্রগতিতে বড় অবদান রাখবে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সেলের পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আক্তার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. রুহুল আমিন, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, মেডিকেল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. সফি উদ্দিন, অধ্যাপক ডা. মো. মোজ্জাম্মেল হক, অধ্যাপক ডা. এম এ শাকুর, অধ্যাপক ডা. মো. সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহম্মেদ ও অধ্যাপক ডা. ফারিহা হাসিন। কর্মশালায় আটজন ফ্যাসিলিটেটরসহ মেডিসিন ফ্যাকাল্টির ফ্যাকাল্টিগণ, কোর্স ডিরেক্টরগণ অংশ নেন।
এমইউ/