১০ ডিসেম্বর, ২০২৪ ০৯:১২ পিএম

বিএসএমএমইউ ভিসির পিএস হলেন ডা. রুহুল কুদ্দুস

বিএসএমএমইউ ভিসির পিএস হলেন ডা. রুহুল কুদ্দুস
ডা. মো. রুহুল কুদ্দুস। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের পিএস-১ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরোসার্জারি বিভাগের ডা. মো. রুহুল কুদ্দুস। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশের আরও বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুসকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পিএস-১ টু মাননীয় উপাচার্য পদে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগ দেয়া হল। একই সাথে স্মারক নং-বিএসএমএমইউ/২০২৪/৭৩৪৮, তারিখঃ ১৯/৮/২০২৪ খ্রিঃ মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ইয়াহিয়া খাঁনকে উপাচার্য মহোদয়ের পিএস-১ পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁকে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে বদলী করা হলো।’

এই আদেশ ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

►অফিস আদেশ

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত