১০ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪০ পিএম

এমবিবিএস ভর্তি: সলিমুল্লাহ মেডিকেল কেন্দ্রের পরীক্ষা হবে রাজধানীর দুই কলেজে

এমবিবিএস ভর্তি: সলিমুল্লাহ মেডিকেল কেন্দ্রের পরীক্ষা হবে রাজধানীর দুই কলেজে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯টি কেন্দ্রে। এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্য দুটি কলেজে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এসএসএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহিন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এতে বলা হয়, ২০২৫ সালের ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষা ইডেন মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) শুরু হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য এবার পাস নম্বর থাকবে ৪০। দ্বিতীয়বারের জন্য দুভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস পরীক্ষা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত