একসাথে ঢাবির চার প্রফের রুটিন প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জানুয়ারি এবং মে ২০২৩ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়েছে।
রুটিন অনুযায়ী, মে-২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ৩০ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। মে ২০২৩ এর দ্বিতীয় প্রফের লিখিত পরীক্ষা ১ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ছয় জুন। মে ২০২৩ এর তৃতীয় প্রফের পরীক্ষা ৩০ মে শুরু হয়ে চলবে ৮ জুন পর্যন্ত; মে ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ৫ জুন শুরু হয়ে চলবে ২১ মে পর্যন্ত।
এতে আরও জানানো হয়, প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ পরীক্ষা কেন্দ্র এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বরিশালের বেসরকারি সাউথ অ্যাপেলো মেডিকেল কলেজের পরীক্ষা শের-ই বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতি দিন সকাল দশটায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর একটা পর্যন্ত।
এ ছাড়া প্রথম প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৭ জুনে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় প্রফের মৌখিক ও প্রয়োগিক ১০ জুন, তৃতীয় প্রফের মৌখিক ও ব্যবহারিক ১১ জুন এবং ফাইনাল প্রফের মৌখিক ও প্রয়োগিক পরীক্ষা ২২ জুন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ফাইনাল প্রফের অবস্ পরীক্ষা ৮ জুন অনুষ্ঠিত হবে।
-
১৯ ডিসেম্বর, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
০৩ এপ্রিল, ২০২৪
-
১২ জুন, ২০২৩
-
১১ মে, ২০২৩
-
২২ মার্চ, ২০২৩
-
২১ জানুয়ারী, ২০২৩
-
০৯ জানুয়ারী, ২০২৩
-
০৮ নভেম্বর, ২০২২