০৮ নভেম্বর, ২০২২ ০৬:৩৩ পিএম

চবির চার প্রফের সূচি প্রকাশ

চবির চার প্রফের সূচি প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ রুটিন প্রকাশিত হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের মে এবং নভেম্বর-২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনালের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ রুটিন প্রকাশিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ওই রুটিন অনুযায়ী, মে- ২০২২ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ২১ নভেম্বর শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। মে ২০২২ এর দ্বিতীয় প্রফের লিখিত পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নভেম্বর ২০২২ এর তৃতীয় প্রফের পরীক্ষা ২৪ নভেম্বর শুরু হয়ে চলবে ১ ডিসেম্বর পর্যন্ত; মে ২০২২ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ২১ নভেম্বর শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এতে আরও জানানো হয়, প্রতিদিন সকাল সাড়ে নয়টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর একটা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পাঁচদিনের মধ্যে মৌখিক, ব্যবহারিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

►রুটিনটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রুটিন প্রকাশ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক