০৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:১৫ পিএম

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন মেডিকেল শিক্ষার্থীর শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন মেডিকেল শিক্ষার্থীর শাস্তি
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ও ব্যাচেলর অব ডেন্টাল সার্জারির (বিডিএস) প্রফেশনাল পরীক্ষা অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধে দায়ে তিন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদালয়ের অধিভুক্ত বাংলাদেশ ডেন্টাল কলেজের শিক্ষার্থী ও ফাইনাল পেশাগত বিডিএস পরীক্ষার্থী আব্দুল আজিজ দিদার, গ্রীণ লাইফ মেডিকেল কলেজ শিক্ষার্থী এবং ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ইনজামামুল হক ও পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থী ও তৃতীয় পেশাগত বিডিএস পরীক্ষার্থী আদন ইবনে ছালাম।

‘অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর ক্ষমা চেয়ে শাস্তি হৃাসের জন্য আবেদন করলে ভিসি বিশেষ বিবেচনায় এক বছরের শাস্তি কমাতে পারেনে,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর কাছে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক