০৩ জুলাই, ২০২৬ ১২:৩৯ পিএম

ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন ডা. ফরহাদ হালিম ডোনার

ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন ডা. ফরহাদ হালিম ডোনার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৯ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ‘১৯৭৩ এর আর্টিক্যাল ২৩ (১) (এইচ)’ অনুযায়ী বিশিষ্ট নাগরিক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য মনোনীত হওয়ায় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বর্তমানে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক