বিসিএসে একবার প্রিলি পাসেই তিনবার লিখিত পরীক্ষা দেওয়া যাবে
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বিসিএস পরীক্ষায় একবার প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারলে লিখিত দেওয়া যাবে তিনবার। তা ছাড়া একবার লিখিত পাস করলেই মৌখিক পরীক্ষায় তিনবার অংশগ্রহণের সুযোগ থাকছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
নতুন পরিকল্পনা অনুযায়ী, একজন পরিক্ষার্থী প্রিলিমিনারি টেস্টে নির্বাচিত হলে, তাকে পরপর তিনটি বিসিএসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। এক্ষেত্রে তাকে আর আবেদন বা প্রিলিতে অংশ নিতে হবে না। প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে টানা তিনবার মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আগামী বছর ৪৮তম বিসিএস থেকে এ পদ্ধতি অনুসরণের চেষ্টা করা হবে বলে জানিয়েছে সূত্রটি।
তারা বলছেন, বিসিএস পরীক্ষার সিলেবাসেও পরিবর্তন আসতে পারে। বর্তমান সিলেবাস যত শিগগির সম্ভব পর্যালোচনা করা হবে। পর্যালোচনা করে অংশীজন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি কর্মশালার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে।
সূত্র বলছে, নিয়োগে সময় কমাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনো কোনো বিসিএসে তিন থেকে চার বছর লেগে যায়, এ থেকে উত্তরণের লক্ষ্যে এসব পরিকল্পনা পিএসসির।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।
টিআই/এনএআর/
-
২৬ নভেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫
-
১০ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫