০৮ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৪ এএম

শীতে কাঁপছে পঞ্চগড়, স্থবির জনজীবন

শীতে কাঁপছে পঞ্চগড়, স্থবির জনজীবন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শীতের তীব্রতায় কাঁপছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়। হিমেল আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরে পড়ছে কুয়াশার শিশির। গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো খরকুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ গণমাধ্যমকে জানান, গত তিন দিন ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ডের পর রোববার সকাল ৯টায় ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল শনিবার রেকর্ড হয়েছিল ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন ও আমির আলী গণমাধ্যমকে জানান, রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আজও ভোরে কুয়াশা ছিল, তবে গতকালের মতো না। প্রচণ্ড ঠাণ্ডার কারণে হাত-পা যেন অবশ হয়ে আসার মতো অবস্থা। রাতে এখন একাধিক কাঁথা-কম্বল নিতে হচ্ছে। মনে হচ্ছে পৌষ মাসের ঠান্ডা শুরু হয়েছে।

জেলার পঞ্চগড় সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা সেবা দানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে ঘন কুয়াশার কারণে জেলার ব্যস্ততম সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় বিভিন্ন যানবাহনকে।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক