২৭ নভেম্বর, ২০২৪ ০৬:৫৯ পিএম

নীলফামারী হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতৃত্বে ডা. ইমরুল-ডা. সোহান

নীলফামারী হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতৃত্বে ডা. ইমরুল-ডা. সোহান
ডা. মো. ইমরুল কায়েস ও ডা. মো. আহসান হাবীব সোহান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নীলফামারী জেনারেল হাসপাতাল ইন্টার্ন ডক্টরস’ সোসাইটির ২০২৪-২৫ কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. ইমরুল কায়েস। এ ছাড়া কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আহসান হাবীব সোহান।

২৩ নভেম্বর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ এই কমিটি অনুমোদন দেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৪-২৫ সেশনের জন্য মনোনীত এই কার্যকরী কমিটি ২০২৫ সালের ১৮ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে ডা. মো. সাকিব সাদিদ খান শিশির ও ডা. মো. আলতাফুজজামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. মো. ইব্রাহীম আলী ও সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. তানভীর হোসেন রয়েছেন।

নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক পদে ডা. তাসনীমা তাসীন আদ্রীতা, অর্থ সম্পাদক পদে ডা. সুমাইয়া খান অনন্যা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. জান্নাতুল ফেরদৌস এবং সংস্কৃতি ও তথ্য ও প্রচার-প্রচারণা সম্পাদক পদে রয়েছেন ডা. অপরাজিতা সরকার প্রিয়তা।

এ ছাড়া কমিটির কার্যকরী সদস্য পদে রয়েছেন আরও চারজন। তারা হলেন ডা. সুরাইয়া জান্নাত সম্পা, ডা. আফসানা আক্তার, ডা. ফারজানা খাতুন ও ডা. জান্নাতুল ফেরদৌস তমা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত