১৯ নভেম্বর, ২০২৪ ০৪:৪৫ পিএম
বদলে গেল আরও তিন সরকারি মেডিকেল কলেজের নাম
নাম পরিবর্তন হওয়া তিন মেডিকেল কলেজ।
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ আরও তিন সরকারি মেডিকেল কলেজের নাম বদলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব ডা. মো. সারোয়ার বারী এই প্রজ্ঞাপনে সই করেছেন। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
নাম পরিবর্তন হওয়া অপর দুই মেডিকেল হলো সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ। বর্তমানে চিকিৎসা শিক্ষার এই তিন প্রতিষ্ঠান জেলার নামে পরিচিত হবে।
এর আগে গত ৩০ অক্টোবর ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এ নিয়ে মোট নয় মেডিকেলের নাম পরিবর্তন করা হলো।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
এই বিভাগের সর্বাধিক পঠিত