১৯ নভেম্বর, ২০২৪ ০৪:৪৫ পিএম

বদলে গেল আরও তিন সরকারি মেডিকেল কলেজের নাম

বদলে গেল আরও তিন সরকারি মেডিকেল কলেজের নাম
নাম পরিবর্তন হওয়া তিন মেডিকেল কলেজ।

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ আরও তিন সরকারি মেডিকেল কলেজের নাম বদলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব ডা. মো. সারোয়ার বারী এই প্রজ্ঞাপনে সই করেছেন। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

নাম পরিবর্তন হওয়া অপর দুই মেডিকেল হলো সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ  ও হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ। বর্তমানে চিকিৎসা শিক্ষার এই তিন প্রতিষ্ঠান জেলার নামে পরিচিত হবে।

এর আগে গত ৩০ অক্টোবর ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এ নিয়ে মোট নয় মেডিকেলের নাম পরিবর্তন করা হলো।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত