১৩ নভেম্বর, ২০২৪ ০৯:১৫ পিএম

গণঅভ্যুত্থানে আহত ৮৫ জনকে চিকিৎসা দিয়েছে ব্রিটিশ মেডিকেল টিম

গণঅভ্যুত্থানে আহত ৮৫ জনকে চিকিৎসা দিয়েছে ব্রিটিশ মেডিকেল টিম
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর)। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ৮৫ জনকে যুক্তরাষ্ট্রের মেডিকেল টিম চিকিৎসা দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডা. কাজী শামীম উজজামান। ব্রিটিশ মেডিকেল টিম দেশের চিকিৎসা প্রটোকল নিয়ে সন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের নিটোর পরিদর্শন শেষে ডা. শামীম উজজামান এসব কথা জানান।

এদিন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারের বিভিন্ন বাহিনী ও সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা ও হাইকমিশনার। তারা হাসপাতালের চতুর্থ তলায় আড়াই ঘণ্টারও বেশি সময় রোগীদের সাথে কথা বলেন।

নিটোর পরিচালক বলেন, যুক্তরাজ্যের চিকিৎসক দল এখন পর্যন্ত ১৬ জনের সার্জারি করেছেন। আগামীকাল আরও দুজনের সার্জারি করবেন তারা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জুলাই গণঅভ্যুত্থান
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক