০৩ নভেম্বর, ২০২৪ ০৪:৫৯ পিএম

এইচপিভি টিকা নিয়ে নানান রকম অপপ্রচার চলছে: স্বাস্থ্য উপদেষ্টা

এইচপিভি টিকা নিয়ে নানান রকম অপপ্রচার চলছে: স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জরায়ু ক্যান্সার রোধে কার্যকরী এইচপিভি টিকা নিয়ে নানান রকম অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, নানান রকম কথাবার্তা হয়েছে। আমি মনে করে অপপ্রচার সবসময় থাকে।

আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চট্টগ্রাম জাতীয় পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদেরকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা জানান।

তিনি বলন, ‘একসময় আমরা যখন ফ্যামিলি প্লানিং নিয়ে কাজ করেছি, ডায়রিয়া নিয়ে কাজ করেছি তখনও অপপ্রচার ছিল। অপপ্রচার রুখে দেবার শক্তি হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। এটার উপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মানুষ যদি সচেতন হয় যে যেদিক থেকে বাধা নিয়ে আসুক না কেন তা অতিক্রম করা সম্ভব।’

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, কওমি মাদ্রাসার প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক সমাজসহ বিভিন্ন স্তরের অংশীদারদের সাথে সভা করেছি যাতে সকলের অংশগ্রহণে এইচপিভি টিকা কার্যক্রমটা আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি।’

এইচপিভি টিকা নিয়ে তিনি বলেন, ‘এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে পঁচিশ লক্ষ টিকা দেয়া হয়েছে। আশা করি, সকলের সহযোগিতায় বাকি সময়ের মধ্যে আমরা ৯০ শতাংশ টিকা দেয়া সম্পূর্ণ করতে পারবো।’

ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘ডেঙ্গু নিয়ে আমরা দেশের প্রত্যেকটা হাসপাতালে, ক্লিনিকে বিশেষভাবে ডাক্তারদের প্রশিক্ষণ দিয়েছি। নার্সদের প্রশিক্ষণ দিয়েছি। প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু বিষয়ে ফোকাল কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং আলাদা ইউনিট গঠন করা হয়েছে। আপনারা যদি তুলনা করে দেখেন গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম। তাই বলে আমরা থেমে নেই। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু আরো কমানো যায়। এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব না।’

তিনি বলেন, ‘আমরা ছাত্র জনতা প্রত্যেকেই যদি ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি, যেখানে যেখানে ময়লা আবর্জনা, পানি জমে থাকে এবং মশার উপদ্রব হবার স্থানগুলো পরিষ্কার রাখি, তাহলে ডেঙ্গু প্রতিরোধে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারব। এজন্য সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র জনতাসহ প্রত্যেকই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে ডায়রিয়া,কলেরার মতো ডেঙ্গুর প্রকোপও একসময় কমে যাবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচপিভি টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক