০২ নভেম্বর, ২০২৪ ০৮:৩৯ পিএম
শিক্ষার্থী নির্যাতন: জড়িতদের বিচার দাবিতে ঢামেকে বিক্ষোভ
ছবি: মেডিভয়েস
মেডিভয়েস রিপোর্ট: বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) শিক্ষার্থীদের ওপর নির্যাতনে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন তারা।
অন্য একটি প্রোগ্রামে থাকার কারণে বিক্ষোভ চলাকালীন ক্যাম্পাসে নিজ কার্যালয়ে ছিলেন না ঢামেক অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল আলম। তাঁকে না পেয়ে উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের কাছে বিচারের দাবি সম্বলিত আবেদনপত্র জমা দেন শিক্ষার্থীরা।
তিনি অধ্যক্ষের পক্ষে তাদের আবেদন গ্রহণ করেন এবং একাডেমিক কাউন্সিলের মাধ্যমে যথাযথ তদন্তসাপেক্ষে সুবিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এই বিভাগের সর্বাধিক পঠিত