৩০ অক্টোবর, ২০২৪ ১২:০৪ পিএম

বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার মানোন্নয়নে কমিটি

বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার মানোন্নয়নে কমিটি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে পরিদর্শন ও মনিটরিং কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহের একাডেমিক, প্রশাসনিক ও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নিম্নোক্তভাবে পরিদর্শন ও মনিটরিং কমিটি নির্দেশক্রমে গঠন করা হলো।

কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেব দায়িত্ব পালন করবেন যথাক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) ও উপসচিব (চিকিৎসা শিক্ষা-২)। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বেসিক বিষয়ের একজন অধ্যাপক (মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)।

কমিটির কার্যপরিধি

১. কমিটি প্রতিমাসে কমপক্ষে ৪টি বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ পরিদর্শনপূর্বক সচিব মহোদয় বরাবর প্রতিবেদন দাখিল করবে।

২. একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধে প্রস্তুতি বিষয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজসমূহের মান উন্নয়নে কমিটি প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসা শিক্ষা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক