২৬ অক্টোবর, ২০২৪ ০৫:৪৩ পিএম

আন্দোলনে আহত ২৫৩৩ ছাত্রকে সেনাবাহিনীর চিকিৎসা

আন্দোলনে আহত ২৫৩৩ ছাত্রকে সেনাবাহিনীর চিকিৎসা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ২৫৩৩ জন ছাত্রকে এ পর্যন্ত চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। এর মধ্যে ৮৬৭ জন আহত ছাত্র দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে কাজ করছে। সিএমএইচসমূহে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা প্রদান করছে।

সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে বাহিনীটি জানায়, ঢাকাসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ২৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসাসেবা গ্রহণের জন্য আগমন করে। এর মধ্যে ৮৬৭ জন আহত ছাত্র চিকিৎসাধীন রয়েছেন এবং অবশিষ্টরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ফেসবুক পোস্টে আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থতা কামনা করেছে সেনাবাহিনী। এ ছাড়া চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখতে তৎপর রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক