কাশ্মীরে হামলা: চিকিৎসকসহ নিহত ৭
মেডিভয়েস রিপোর্ট: ভারত শাসিত জম্মু-কাশ্মীরে একটি নির্মাণ সাইটে হামলায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শাহনাওয়াজ নামে বুদগামের একজন চিকিৎসক রয়েছেন। অন্য ছয়জন নির্মাণ শ্রমিক। তারা হলেন—পাঞ্জাবের গুরুদাসপুরের গুরমিত সিং (৩০), বিহারের ইন্দর যাদব (৩৫), কাঠুয়ার জগতার সিং (৩০) ও মোহন লাল (৩০), কাশ্মিরের ফয়েজ আহমেদ লোন (২৬) ও জাহুর আহমেদ লোন।
রোববার (২০ অক্টোবর) রাতে কাশ্মিরের গান্ডারবাল জেলায় এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অ-স্থানীয় শ্রমিকদের ওপর হওয়া এই হামলাকে “জঘন্য ও কাপুরুষোচিত” বলে অভিহিত করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
এই ঘটনার নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লেখেন, “ভীরু ও কাপুরুষের মতো শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে সোনমার্গ এলাকায়। নিরস্ত্র এই নিরীহ শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করছি। মৃতদের স্বজনদের সমবেদনা জানাই।”
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত ৮টার দিকে কাশ্মীরের গান্ডারবাল জেলায় এই হামলার সময় শ্রমিকদের থাকার একটি ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে ৭ জনকে ঝাঁঝরা করে দেয় হামলাকারীরা। গুলিবিদ্ধ আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় হতাহত শ্রমিকরা সাড়ে ৬ কিমি দীর্ঘ একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন। টানেলটি সোনমার্গ ও গান্ডারবালের গগনগিরের মধ্যে সংযোগ স্থাপন করবে। যার ফলে পর্যটকদের সুবিধা হবে।
এনএএন/
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত