দুর্গাপূজায় দুদিন বন্ধ থাকবে বিএসএমএমইউ
মেডিভয়েস রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুদিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শনিবার ও রোববার যথাক্রমে ১২ অক্টোবর ও ১৩ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও সুপার স্পেশালাইজড হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫