০১ অক্টোবর, ২০২৪ ১২:৩৫ পিএম

ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু

ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছেন একই পরিবারের ছয়জন। সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে থাকতেন দিনমজুর এমারুল হক স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। গভীর রাতে আগুনে তিনিসহ স্ত্রী পলি আক্তার, তাদের সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা পুড়ে মারা গেছেন।

 আশ্রয়ণ প্রকল্পের ঘরটি বাইরে থেকে লক করা ছিল বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। গভীর রাতে আগুনে ঘরের ভেতর পুড়ে একই পরিবারের ছয়জন মারা গেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় রায় চৌধুরী বলেন, হাওরবেষ্টিত আশ্রয়ণটিতে ৩৪টি ঘর ছিল। রাতে আগুন লাগলেও সেখানে যাওয়ার উপায় ছিল না।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক