০১ অক্টোবর, ২০২৪ ১২:১৮ পিএম

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ সোহরাওয়ার্দী মেডিকেলে বিক্ষোভ

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ সোহরাওয়ার্দী মেডিকেলে বিক্ষোভ
ছবি: সংগ্রহীত

মেডিভয়েস রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ভারতে হিন্দু পুরোহিতের কটূক্তি ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেগুলো হলো—বিশ্ব নবীর অপমান, সইবে না রে মুসলমান; তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা; তোমার আমার কালিমা, লা-ইলাহা ইল্লাল্লাহ, জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে; ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। জিন্দাবাদ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদাতের জন্য। এই ইবাদাতের আদর্শ হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ (সা.)। ভারতে তাঁকে নিয়ে কটূক্তির মাধ্যমে মুসলমানদের মনে সীমাহীন কষ্ট দেওয়া হয়েছে। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে তা সহ্য করা হবে না। এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত