২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২২ পিএম

পরীক্ষা পদ্ধতির সংস্কার চান চিকিৎসকরা, কাল বিসিপিএসে মানববন্ধন

পরীক্ষা পদ্ধতির সংস্কার চান চিকিৎসকরা, কাল বিসিপিএসে মানববন্ধন
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সব ডিসিপ্লিনের ফাইনাল পর্বের পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন এফসিপিএস চিকিৎসকরা। দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কার্যালয়ের সামনে মানববন্ধন করবেন তারা।

ইতোমধ্যে পরীক্ষা পদ্ধতি সংস্কারে বিসিপিএসে ১৪ দফা দাবি উল্লেখ করে আবেদন জানিয়েছেন এসব এফসিপিএস চিকিৎসক।

তাদের দাবিগুলো হলো—

১.  লিখিত পরীক্ষায়  বড় প্রশ্ন বাদ দিয়ে সবগুলো SAQ/SBA করতে হবে।
২. লিখিত পরীক্ষায় দুই পেপার মিলে কেউ নূন্যতম ১২০ নম্বর (৬০ শতাংশ) পেলে পরবর্তীতে আর এই পরীক্ষা দেওয়া লাগবে না।
৩. লিখিত পরীক্ষার খাতা ফেস টু ফেস রিভিউ করার সুযোগ থাকতে হবে। এ সময় রিভিউয়ার ও পরীক্ষার্থীর পক্ষে একজন করে কম্পিটেন্ট পার্সন উপস্থিত থাকবেন।
৪. OSPE ও IOE মিলে কেউ ন্যূনতম ৯০ নম্বর (৬০ শতাংশ) পেলে পরবর্তীতে আর এই পরীক্ষা দেওয়া লাগবে না।
৫. লিখিত বা ক্লিনিক্যাল পরীক্ষার পূর্ণমান ২৫ হলে ১৮ এর বেশি না দেওয়ার প্রবণতা বাদ দিতে হবে।
৬. OSPE ও IOE পরীক্ষা আলাদাভাবে নিতে হবে। একই দিনে পরীক্ষা হলে OSPE শেষ হবার ন্যূনতম ১৫ মিনিট পরে IOE পরীক্ষা নিতে হবে।
৭. ফলাফলের সময় প্রত্যেক সেগমেন্ট এ+/-/++ এসব সিস্টেম বাদ দিয়ে প্রকৃত প্রাপ্ত নম্বর প্রদর্শন করতে হবে।
৮. Written, OSPE, IOE এবং Clinical এর জন্য আলাদাভাবে টাকা জমা নিতে হবে। অথবা সম্পূর্ণ টাকা নিলে সবাইকে পরীক্ষার সব সেগমেন্টে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।
৯. পরীক্ষক এবং পরীক্ষার্থীদের জন্য বিসিপিএসের সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। সব পরীক্ষার্থীকে সমান স্ট্যান্ডার্ডে পরীক্ষা নিতে হবে। পরিচিত পরীক্ষার্থীকে সুবিধা দেওয়ার পদ্ধতি রাখা যাবে না।
১০. IOE ও Clinical পরীক্ষায় শিক্ষকদের মধ্যে বা বিভিন্ন সেন্টারে পাশ করানোর ক্ষেত্রে অনেক বৈষম্য হয়। এক্ষেত্রে একটি সার্বজনীন পদ্ধতি অনুসরণ করতে হবে।
১১. Clinical পরীক্ষায় একই ব্যক্তি যাতে বারবার প্রথম ব্যক্তি না হয় সেজন্য সেন্টার ভিত্তিক পরীক্ষার দিন লটারি করে সিরিয়াল ঠিক করে দিতে হবে।
১২. Clinical পরীক্ষায় প্রথম ব্যক্তিকে প্রস্তুতির জন্য ন্যূনতম ৩০ মিনিট সময় দিতে হবে।
১৩. কোন সেশনের পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ শেষ হবার পর  Written, OSPE এবং IOE এর BCPS SOLVE SHEET/CHECK LIST প্রতিটি বিষয়ের জন্য পিডিএফ আকারে বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
১৪. সর্বোপরি পাশের হার বাড়াতে হবে এবং এফসিপিএস ডিগ্রিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এ ডিগ্রি অর্জন করে বিদেশে কনসালটেন্ট বা বিশেষজ্ঞ হিসেবে কাজ করা যায়।

এনএএন/এনএআর

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত