২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৫ পিএম

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের নতুন কমিটি গঠন

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের নতুন কমিটি গঠন
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। লোগো।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস - এ সোসাইটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ডা. জাবির হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. নুরুন নবী।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চিকিৎসকদের অধিকার আদায়ের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস - এ সোসাইটির সাধারণ সভায় নিম্নোক্ত কেন্দ্রীয় কমিটি গৃহীত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে ডা. ইমরান সিকদার, ডা. তানভীর আহমেদ, ডা. মো. ফরহাদ মিয়া তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. সালমান শেখ, ডা. সামিরাহ বিনতে ইলিয়াছ, ডা. মো. খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. হাসিবুল আলম, ডা. রিসালাত আহাম্মদ ও ডা. এএইচএম সুজাউদ্দীন চৌধুরী।

কোষাধ্যক্ষ পদে ডা. তানভীর আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ ডা. এটিএম আখেরুজ্জামান, দপ্তর সম্পাদক ডা. এজাজ আহমেদ, সহকারী দপ্তর সম্পাদক ডা. মোছা. দিলরুবা খাতুন ইরানী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. সাঈদা নাজিয়া আলী, সহকারী প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান, ডা. মো. উজ্জল আহাম্মেদ, ডা. আল মামুন সরকার, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, সহকারী আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. মো. জোবায়ের, আইটি বিষয়ক সম্পাদক ডা. বিকেএম বায়েজিদুর রহমান ও সহকারী আইটি বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. মো. মেজবাহ রহমান।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন ডা. মাসুম আকন্দ, ডা. নুর মোহাম্মদ তানভীর ও ডা. সিরাজুম মনিরা রহিম।

পূর্ণাঙ্গ কমিটি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত