২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫০ পিএম

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৮৬৬

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৮৬৬
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬৬ জন। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৩ জনে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানা গেছে, জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩২৭ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ১২১ জন, বরিশালে ৫৫ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৩৬ জন রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ১২ রোগী ভর্তি হয়েছে।

গত একদিনে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের একজন বরিশাল বিভাগের বাসিন্দা। আরেকজন ঢাকা বিভাগের।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক