২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪৯ পিএম

গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে ক‌মিশন গঠনের ঘোষণা

গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে ক‌মিশন গঠনের ঘোষণা
নাহিদ ইসলাম। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণমাধ‌্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তা‌হেই এক‌টি ক‌মিশন গঠন হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা না‌হিদ ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বি‌কে‌লে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনের সম্মেলন কক্ষে সংবাদপ‌ত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজ‌নের সঙ্গে ম‌ত‌বি‌নিময় সভায় তিনি একথা জানান। তথ্য ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

সংবাদপত্র শি‌ল্পে অনেক সমস‌্যার কথা উল্লেখ করে না‌হিদ ইসলাম ব‌লেন, অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডি‌জিটাল করার প্রক্রিয়া চল‌ছে। এ সময় গণহত্যায় জড়িত পত্রিকা বা সাংবাদিকদের বিচার করা হবে ব‌লেও জানান তথ‌্য উপদেষ্টা।

তিনি বলেন,  এই আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে কিছু গণমাধ্যমকর্মী ফ্যাসিবাদের পক্ষে ছিলেন। যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। কোনও সাংবাদিকের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয়ে থাকে, তাহলে তা প্রত্যাহার করা হবে।

গণমাধ্যমের স্বাধীনতাকে কাজে লাগিয়ে কেউ যেন ফ্যাসিবাদের পক্ষে কথা না বলেন, সে বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পরে সংবাদপ‌ত্রের সম্পাদকরা তা‌দের নানা সমস‌্যার কথা তু‌লে ধ‌রে তা সমাধানের দাবি করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকরা প্রচার সংখ্যা নির্ধারণ, সংবাদপত্রের নিরীক্ষা, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র ব্যবস্থাপনায় বিভিন্ন অসঙ্গতির কথা উল্লেখ করেন। তারা সংবাদপত্রগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার জন্য মিডিয়া কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় সাত শতাধিক পত্রিকার সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পরিদর্শন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক