চিকিৎসকদের বৈষম্যমূলক বদলি নিয়ে গণশুনানি
মেডিভয়েস রিপোর্ট: স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়ার পরও বঞ্চিত চিকিৎসকদের বদলির আদেশ দেড় মাস ধরে স্থগিত করে রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর প্রতিবাদে ন্যায্য অধিকার আদায়ে বৈষম্যমূলক বদলি নিয়ে গণশুনানির আয়োজন করেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারি সমাজ।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।
এসময় চিকিৎসক জানান, ‘বঞ্চিত চিকিৎসকদের বদলির আদেশ বিগত দেড় মাস ধরে স্থগিত করে রাখা আছে। সেইসঙ্গে বঞ্চিত চিকিৎসকরা প্রতিদিন অধিদপ্তরে অবস্থান করছেন। চিকিৎসকরা তাদের ব্যক্তিগত আবেদন নিয়ে অধিদপ্তর আসছেন, যাদের কেউ কেউ বদলি, লিয়েন আবেদন বা জরুরি ছুটির জন্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আসছেন, তাঁরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’
তাঁরা আরও জানান, আগের স্বৈরাচারের শাসনামলের মতই, যাদের দলীয় লেজুরভিত্তির সাথে জড়িত তাঁদের অর্ডার অতি দ্রুত সময়ের মধ্যে অর্ডার হয়ে যাচ্ছে। যারা সাধারণ চিকিৎসক, তাঁদেরকে এখনও বঞ্চিত করা হচ্ছে।’
চিকিৎসকদের অভিযোগ, এখনও স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা আগে যেভাবে স্বৈরাচারের আমলে সিন্ডিকেট করে বদলি বাণিজ্য করতো, তারা এখনও বহাল তবিয়তে থেকে নতুন করে বদলি বাণিজ্যের সিন্ডিকেট বানানোর পায়তারা করছে।
-
১৮ মে, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
২৬ মে, ২০২৫
শিক্ষার্থীর আত্মহত্যা
ডা. আসাদুজ্জামানের অপসারণে অধিদপ্তরে শেবাচিম অধ্যক্ষের চিঠি
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫