২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৫৪ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নতুন রেজিস্ট্রার হালিমা

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নতুন রেজিস্ট্রার হালিমা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) নতুন রেজিস্ট্রার পদে ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হালিমা আক্তারকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ্ নুসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর ধারা- (১) ও ৭(৪) অনুযায়ী হালিমা আর অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), ঢাকা নার্সিং কলেজ-কে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। (বিএনএমসি)-এর রেজিস্টারের সাময়িক দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক