২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৯ এএম

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএসএমএমইউর ডা. নিপুন গ্রেপ্তার

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএসএমএমইউর ডা. নিপুন গ্রেপ্তার
ডা. মো. হাসানুল হক নিপুন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় শাহবাগ থানার একটি মামলায় তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় নিপুনকে ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। তিনি এখন শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক