ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ বাতিল করতে হবে: এনডিএফ
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতে ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছে চিকিৎসকদের অন্যতম জাতীয় সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনডিএফ নেতারা।
সংগঠনটি জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের এখনও রাজত্ব করে চলছে। অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় এখানে কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। স্বৈরাচারের দোসর দুই সচিব, সচিবালয়ের অন্যান্য কিছু কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ বিরোধিতাকারী দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদের পদে বহাল থেকে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সকল দুর্বৃত্ত মন্ত্রণালয়ের কাজকর্মে স্থবিরতা ও বিশৃঙ্খলা এনে অন্তবর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার এক অন্তর্ঘাতী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ছাত্রজনতার আশা, আকাঙ্খা ও আন্দোলনের ফসল এ অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের এ ষড়যন্ত্র রুখে না দেওয়া হলে তারা যে কোনো সময়ে স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করে তুলবে।
এনডিএফ জানায়, ‘ফ্যাসিবাদের দোসর চিকিৎসকরা এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউসহ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে স্বপদে বহাল রয়েছে, সেহেতু স্বাস্থ্য খাতে কোন বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং যেকোন ফ্যাসিবাদী ষড়যন্ত্রের মুখেও চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চিকিৎসকরা আশা করেছিলাম, গণ-অভ্যুত্থানে পর অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সহিত আলাপ-আলোচনা করে আওয়ামী সরকারের ভঙ্গুর স্বাস্থ্যখাতকে পুনর্গঠন এবং দুর্নীতিবাজ চিকিৎসকদের অপসারন এবং দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং সৎ, যোগ্য, পরিশ্রমী ও বঞ্চিত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, হাসপাতালের পরিচালক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পূরণ করে একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবেন এবং বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করে যোগ্য পদে পদোন্নতি দিয়ে পদায়ন করে তাদের মেধাকে কাজে লাগাবেন এবং ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে সচল করবেন। কিন্তু আমরা গণ-অভ্যুত্থানের এক মাস হয়ে গেলেও তার কোন প্রতিফলন দেখতে পাচ্ছি না। বরং শান্তি মিছিলে অংশগ্রহণকারী, দুর্নীতিবাজ ও ছাত্র-জনতার চিকিৎসায় বাধা প্রদানকারী স্বৈরাচারের দোসর চিকিৎসকদের পদায়ন করার মাধ্যমে তাদের পুনর্বাসন করা হচ্ছে। গত ১৬ বছর বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ বদলি ও পদোন্নতির ব্যবস্থা না করে তাদের বঞ্ছনাকে দীর্ঘায়িত করছে এবং নানাভাবে হয়রানি করছে।’
সংগঠনটি আরও জানিয়েছে, ‘স্বাস্থ্যে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অন্তর্বর্তী সরকার গঠনের পর স্বাস্থ্য খাতের পাঁচটি সংস্কার নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। এসব সংস্কার মেনে নিতে পারছেন না চিকিৎসকরা। কেননা, আওয়ামীপন্থীদের বদলি করা আওয়ামীপন্থীদেরই পদায়ন করা হচ্ছে। এসবের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনও করছেন চিকিৎসকরা।’
এনডিএফ জানায়, ‘এনডিএফের চিকিৎসকরাসহ সব চিকিৎসক কর্মকর্তা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, পদোন্নতি বঞ্চনা, বদলি হয়রানি ও মিথ্যা মামলা-হামলায় গত ১৬ বছর অবর্ণনীয় বৈষম্যের শিকার হয়েছে। অনেকের চাকুরীচ্যুতি হয়েছে, নির্যাতনের কারণে অনেকেই চাকুরী ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তারপরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনডিএফের চিকিৎসকরা সক্রিয় ভূমিকা পালন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই এনডিএফ এই আন্দোলনের প্রতি নৈতিক ও সার্বিক সমর্থন সহ সকল সহায়তা প্রদান করে এবং এনডিএফ এর চিকিৎসকগণ রাতদিন চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ছাত্রদের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে।’
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, এনডিএফের চিকিৎসকরা টানা তিন সপ্তাহ খেয়ে না খেয়ে আন্দোলনে আহত রোগীদের সেবা দিয়েছে। এই কাজ করতে গিয়ে তারা আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলাসহ নানা প্রতিবন্ধতার মুখোমুখি হয়েছে। তারপরও রক্তচক্ষু উপেক্ষা করে সারা বাংলাদেশে পুলিশ ও আওয়ামী গুন্ডাবাহিনী দ্বারা হাজার হাজার আহত ছাত্র-জনতা- চিকিৎসা, জরুরি অপারেশন ও পরবর্তীতে পুনর্বাসনে আর্থিক ফান্ড গঠন সহ সর্বোচ্চ সহযোগিতা করেছে যা এখনো চলমান রযেছে।
এসময় এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-
২২ এপ্রিল, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
০৮ এপ্রিল, ২০২৬
এনডিএফের সেমিনারে বক্তারা
বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চা ও সুশাসনই পারে স্বাস্থ্য ব্যবস্থাকে গতিশীল করতে