০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬ পিএম

জাতীয় নাগরিক কমিটিতে স্থান পেলেন দুই চিকিৎসক

জাতীয় নাগরিক কমিটিতে স্থান পেলেন দুই চিকিৎসক
ডা. মাহমুদা আলম মিতু ও ডা. মো. আব্দুল আহাদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ডা. মাহমুদা মিতু ও ডা. আব্দুল আহাদ নামে দুই চিকিৎসকও স্থান পেয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়।

নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য সচিব পদে দায়িত্ব পালন করবেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন। এই কমিটির সদস্যসংখ্যা আরও বাড়বে।

কমিটি ঘোষণার পর এর মুখপাত্র সামান্তা শারমিন বলেন, জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবে। তৃণমূল পর্যন্ত এ কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে।

দুই চিকিৎসকের পরিচয়

ডা. মাহমুদা আলম মিতুর বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগীতে। তিনি বেতাগী গার্লস হাই স্কুল এসএসসি এবং বেতাগী সরকারি ডিগ্রী কলেজ এইচএসসি পাস করেন। পরে তিনি রাজধানীর গুলশানের শাহাবুদ্দীন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী। বর্তমানে তিনি পোষ্ট গ্রাজুয়েট ট্রেইনি হিসেবে আজিমপুর ম্যাটার্নিটিতে গাইনিতে কর্মরত। তার স্বামীও চিকিৎসক, কর্মরত আছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে।

ছোট বেলা থেকেই গান,নাচ,কবিতা আবৃত্তি আর বিতর্কে তুখোড় এই চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে ৩০ হাজারের অধিক গর্ভবতী নারীকে সেবা দিয়েছেন তিনি।

ডা. আব্দুল আহাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। সেখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এরপর কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগে উচ্চতর কোর্সে অধ্যয়নরত আছেন।

ডা. মাহমুদা আলম মিতু মেডিভয়েসকে বলেন, ‘জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তাদের প্রত্যেকেই জুলাই সহিংসতা থেকে শুরু করে দেশের নানা ক্ষেত্রে অবদান রেখেছেন। প্রথম ধাপেই এই নাগরিক কমিটি শহীদদের হত্যার বিচার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবে ইনশাআল্লাহ। এছাড়া রাষ্ট্রের জরুরি সংস্কার, পুনর্গঠন ও জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ ইত্যাদি বিষয়ে কাজ করার লক্ষ্যে আগাবে জাতীয় নাগরিক কমিটি।’

তিনি বলেন, ‘স্বৈরাচারি হাসিনার ১৬ বছরের দুঃশাসনে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিগ্রস্থ হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। জনগন-চিকিৎসক উভয় পক্ষই সুযোগ-সুবিধা বঞ্চিত ছিল। দুই পক্ষের অধিকার আদায়ে কাজ করতে চাই। এ ছাড়া পেশাগত জীবনে নরমাল ডেলিভারি এবং ব্রেস্ট ফিডিং নিয়ে কাজ করার ইচ্ছা আছে।’

এসএইচ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক