০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩০ পিএম
শহীদ সোহরাওয়ার্দী ও ময়মনসিংহ মেডিকেলে নতুন অধ্যক্ষ
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শের-ই বাংলানগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজির অধ্যাপক ডা. মো. ফজল নাসের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
একই সঙ্গে অধ্যাপক ডা. তানজিনা লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একই প্রতিষ্ঠানের গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এনএএন/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত