০৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪১ পিএম

শিক্ষার্থীদের দাবির মুখে হবিগঞ্জ মেডিকেলের অধ্যক্ষের পদত্যাগ

শিক্ষার্থীদের দাবির মুখে হবিগঞ্জ মেডিকেলের অধ্যক্ষের পদত্যাগ
ডা. সুনির্মল রায়।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়। আজ রোববার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে ডা. সুনির্মল রায় লিখেন, ‘বর্তমান কর্মস্থলে কাজের অনুকূল পরিবেশ না থাকায় ব্যক্তিগত কারণে আমি অব্যাহতি পেতে ইচ্ছুক।’

এর আগে মেডিকেলের অধ্যক্ষ ডা. সুনির্মলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে মেডিকেলের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ডা. সুনির্মল রায় দায়িত্ব নেওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেন। মেডিকেলের বিভিন্নখাত থেকে দুর্নীতি করেছেন তিনি। ডা. সুনির্মলের সময়ে মেডিকেলে দৃশ্যমান কোনো হয়নি। সেইসঙ্গে মেডিকেলে পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিতে ব্যর্থ হয়েছেন তিনি।

শিক্ষার্থীরা আরও বলছেন, ‘স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দুর্নীতিবাজ প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে অন্যতম ডা. সুনির্মল রায়। মেডিকেলের আর্থিকখাতে লুটপাট ও হিসাবে গড়মিল করেছেন তিনি। তাই ডা. সুনির্মল অধ্যক্ষ পদে থাকার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, মেডিকেলের উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়ন কোনো অবদান রাখতে পারেননি।’

এসব অভিযোগের বিষয়ে জানতে ডা. সুনির্মলের কাছে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক